লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী দল নিয়ে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা সমিতির সদস্য সচিব আলেয়া ফেরদৌসী, জহুরুল ইসলাম, রেহানা পারভীন প্রমুখ।






