নলডাঙ্গা প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন উপলক্ষে স্থানীয় সংবাদকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছে নলডাঙ্গা উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯জুলাই)দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, সহকারী (ভূমি) কমিশনার সুমা খাতুন , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, বিপ্র বেলঘড়িয়া চেয়ারম্যান শাহজাহান আলী, মাধনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা ও সাংবাদিক মোঃ মামুনুর রশীদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনূর খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রেহেনা খাতুন লিপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও কার্যালয়ের অফিস সহকারী মোঃ জহুরুল ইসলাম সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, ২১ জুলাই সকালে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নলডাঙ্গা উপজেলায় ৩০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ হস্তান্তর করা হবে।






