রাজশাহী প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সহর্ধমিণী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মাতা মরহুমা জাহানারা জামানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) দিবসটি স্মরণে মরহুমার সমাধীতে শ্রদ্ধা নিবেদন, কুরআনখানি, দোয়া মাহফিল, মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে বেলা সোয়া ১১টার দিকে কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে মরহুমা জাহানারা জামানের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন, জামিয়া ইমলামিয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহাদাত আলী, উলামা কল্যান পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণি, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোহেল, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ, রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, ১৯৩৪ সালের ২৬ ডিসেম্বর বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার চামরুল গ্রামে জন্মগ্রহণ করেন জাহানারা জামান। সে রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার জমিদারবাড়ির বড় বউ হিসেবে ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধে অংশগ্রহণকারী দেশের নিরীহ মানুষের জন্য খাবার যোগান দিতেন এ মহীয়সী নারী। এবং তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি ছিলো তার নিত্যদিনের সঙ্গী। সর্বশেষ ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে সংগ্রামী ও মহীয়সী নারী জাহানারা জামান ইন্তেকাল করেন।






