বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম পৌরসভার বাংলাদেশ মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রকল্পের আওতায় বড়াইগ্রাম পৌর সভার ড্রেন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ১১ কোটি ৬৫ লক্ষ ২৮ হাজার ৫২০ টাকা ব্যয়ে প্রায় চার কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
বড়াইগ্রাম পৌরসভার আয়োজনে পৌরসভা চত্ত্বরে মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর নাটোরের নির্বাহী প্রকৌশলী আলমগীর মিয়া, সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, বড়াইগ্রাম পৌরসভা আওয়ামীলীগের আব্দুর রাজ্জাক, সম্পাদক মাহবুব-উল-হক বাচ্চু প্রমুখ।






