রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় জেকে বসছে শীত। এই শীতে অসহায় হয়ে পড়েছে আপামর জনগণ। শীত নিবারনের সামর্থ নেই অনেকের। প্রচন্ড শীতে অনেক কষ্ট করে মাদ্রাসায় কোরআন শিক্ষা করে চলেছেন শিক্ষার্থীরা। উপজেলার চারটি হাফেজিয়া মাদ্রাসার দুইশতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। গতকাল রোববার দুপুরে ব্যক্তিগত ভাবে শিকদারী কোল্ড স্টোরেজ মিলনায়তনে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। শীতবস্ত্রের ফলে প্রচন্ড ঠান্ডার হাত থেকে একটু হলেও রক্ষা পাবে শিক্ষার্থীরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, চেয়ারম্যান আলমগীর সরকার, আনোয়ার হোসেন, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।