বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শনিবার পূজার্চনা, বাণী অর্চনা, প্রসাদ বিতরণ ও স্বরসতী মাতার পাদ-পদ্মে পুষ্পাঞ্জলী অর্পণের মধ্যে দিয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে স্বরসতী পূজা উদযাপন করা হয়েছে। শনিবার বনপাড়া এস. আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী ও পূজারীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। অন্যদের মধ্যে দিবসের তাৎপর্য তুলে ধরে ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন শিক্ষাবিদ গৌরপদ মন্ডল, প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইব্রাহীম হোসেন নাহিদ, পরিতোষ কবিরাজ, মানিক চৌধুরী, জয়ন্ত প্রামানিক, বিদ্যুৎ কুমার, শিক্তা কবিরাজ প্রমুখ।