মনে পড়ে
আরিফা আউয়াল

বন্ধু জানো, সেদিন আকাশে
পূর্ণ চাঁদ উঠেছিল
চাঁদের আলোয় ভাসছিল
সারা পৃথিবী।
জোছনা আর আমার
সেকি দারুণ মাতামাতি।
হঠাৎ!
একরাশ কালো মেঘ এসে
আড়াল করে দিল চাঁদটাকে
মুহূর্তেই নেমে এলো
ঘর আমানিশা।
আমি আঁধারে হারিয়ে ফেলে আমার আমি কে
জানো সেদিন না আকাশে
পূর্নিমার চাঁদ ছিলো।
তুমি কি জানো,
একদিন বিকেল বেলা।
আমার ঘরের দখিনের জানালা
দমকা একরাশ বাতাস এসে
এলোমেলো করে দিলো
আমার চুল।
অদ্ভুত এক ভালোলাগা নিয়ে
খুনসুটিতে মেতে ছিলাম আমি আর
সেই দখিনা বাতাস।
মুগ্ধতায় আমি এতোটাই বিভোর ছিলাম যে
খেয়ালই করিনি কখন
ঝড় তচনচকরে দিয়েছে
আমার নিবাস।
তোমার কি মনে পড়ে,
আমরা একদিন ভালোবেসে ছিলাম?
মনে পড়ে?
আমরা স্বপ্ন দেখতাম
পূর্ণিমার চাঁদের আলোতে।
আর দখিনা বাতাস
চুপিচুপি এসে শিস বাজিয়ে যেতো
আমাদের মাঝে?
মনে পড়ে?
পড়ে কি?